বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম

মিরাজ-আফিফের তো দলে থাকারই কথা ছিল না : পাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : ২৭ রানে পাঁচ ও ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর প্রায় হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটের জয় উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। ১৭৪ রানের জুটি গড়া আফিফ ১১৫ বলে ১১ চার ১ ছক্কায় ৯৩* আর মেহেদি মিরাজ ১২০ বলে ৯ চারে ৮১* রানে অপরাজিত থাকেন। অথচ এই দুই তরুণের নাকি আজকের ম্যাচের একাদশেই থাকার কথা ছিল না!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘জানেন, আমি এখন নামার সময় বলছিলাম, পরশুদিনও কিন্তু তারা যে খেলবে তার নিশ্চয়তা ছিল না। স্কোয়াডে এরা থাকবে কিনা তার নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল। কারণ অপশন তো আমাদের আছেই। শুধু চিন্তা করছি, যদি এরা না খেলত তাহলে কী হতো!’

আফিফ আর মিরাজের উচ্ছসিত প্রশংসা করে পাপন বলেন, ‘যেভাবে আমাদের প্রথম ৬ উইকেট গেল, মনে হচ্ছিল ওদের বল খেলা যাচ্ছে না। কিন্তু ওরা দুজন এসে এসেঝুঁকি না নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে কী স্বাচ্ছন্দ্যে খেলে গেল! কখনই মনে হয়নি ওরা নার্ভাস। শুরুতে যেসব শট খেলেছে, একটু ঘাবড়ে গিয়েছিলাম। তবে যত সময় যাচ্ছিল তত বেশি ঐ বিশ্বাসটা জোর হচ্ছিল যে, ওরা থাকলে জিতে যাব। তবে একটা অসম্ভব কাজ। অসাধারণ একটা ম্যাচ খেলেছে দুইজন। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit