বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

মালয়েশিয়ায় আটক প্রবাসীদের দেশে পাঠানোর ব্যবস্থা হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

ডেস্কনিউজঃ মালেয়েশিয়ার বিভিন্ন জেলখানা ও বন্দি-শিবিরে সাজা ভোগের পর আটকে থাকা প্রবাসীদের দেশে পাঠাতে কাজ করবে মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মো: জালাল উদ্দিন সেলিম।

২১ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে হোটেলে ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মালেয়েশিয়ার আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি।

জালাল উদ্দিন সেলিম আরো বলেন, এই আটকেপড়া প্রবাসীদের নিয়ে ইতোমধ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ারের সাথে আমরা আলোচনা করেছি। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে নিরাপদে দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি সব সময় পাশে থাকবে।

মহশিন উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় ভাষা শহীদদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ আর মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএম রাসেল, ব্রাউন সোহেল, শেখ জহির, আবির, সবুজ, বাবু, সাচ্চু, আরজু, রবিউল আমিন, খালেদ ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে মালয়েশিয়া আওয়ামী নেতৃবৃন্দ স্থায়ী নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কিউএনবি/বিপুল/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit