বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ১১টায়।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বুধবার মাঠে নামছে দুদল। সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ।
 
বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।

আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা। সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ।
 
আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশমস্থানেই থাকতে হবে তাদের।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে মোট আটটি ম্যাচ। দুদলের মধ্যে জয়-পরাজয়ে এগিয়ে রয়েছে টাইগাররাই। দুদলের মুখোমুখিতে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ দল। অন্যদিকে আফগানরা জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে।

এদিকে, আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে তারা। তবে আফগানদের সিরিজগুলো ছিল র‌্যাঙ্কিংয়ের নিচের সারির দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক এগিয়ে নিবে আফগানিস্তানকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমত শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমত ওমরজাই, ফরিদ আহমাদ, ফজল হক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও মালিক।

কিউএনবি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit