সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ইউক্রেনে যুদ্ধ এড়াতে শেষ চেষ্টা?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ইউক্রেনে। যে কোনো সময় রাশিয়া হামলা করতে পারে দেশটিতে। এ নিয়ে প্রতিমুহূর্তেই খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। যুদ্ধের কালো মেঘে ছেয়ে গিয়েছে ইউক্রেনসহ গোটা ইউরোপের আকাশ। মহাসাগরের ওপার থেকে আমেরিকা বারবার উদ্বেগ প্রকাশ করে চলেছে। 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘আমরা সবসময় কূটনীতির জন্য প্রস্তুত। রাশিয়ার যুদ্ধ বেছে নিলে আমরা দ্রুত এবং গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। বর্তমানে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রায় হামলার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।’

এদিকে ফরাসি প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকে দাবি করা হয়,  বাইডেন ও পুতিন ‘ইউরোপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার’ লক্ষ্যে একটি সম্মেলনের বিষয়ে সহমত পোষণ করেছেন। ফরাসি প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকো জানানো হয়েছে, বাইডেন ও পুতিন নীতিগতভাবে এমন এক সম্মেলনের পক্ষেই মত দিয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের চেষ্টা করা হতে পারে।  তবে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে এমন কোনও সম্মেলনের সম্ভাবনা থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit