বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মাঠে বসে গালি দেবেন না, দর্শকের প্রতি আহ্বান নাসুমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে পূর্ণ দর্শক উপস্থিতিতেও হতে পারে ম্যাচ। কারণ ২২ ফেব্রুয়ারির পর আর কোনো বিধিনিষেধ থাকছে না।

করোনার কারণে শূন্য হয়ে পড়া গ্যালারিতে আবার প্রাণ ফিরছে। এ খবরে বেশ উচ্ছ্বসিত হলেও দর্শকের প্রতি আহ্বান জানিয়ে স্পিনার নাসুম আহমেদ বললেন, তারা যেন মাঠে বসে ক্রিকেটারদের গালি না দেন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ তারকা স্পিনার বলেন, ‘অনেকদিন পর মাঠে দর্শক ফিরছে, জেনে খুব ভালো লাগছে। যারা মাঠে আসতে পারবেন না, তারাও দূর থেকে আমাদের সাপোর্ট দেবেন-এটাই আশা করি। তবে আপনারা আমাদের গালি দেবেন না। কারণ কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় নিজের দেশকে জেতাতে। দল হেরে গেলে আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। খেলোয়াড়দের ‘খারাপ ভাষায় আক্রমণ’ না করার অনুরোধ রইল।’  

ক্রিকেটারদের শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে এ বাঁহাতি অর্থডক্স স্পিনার বলেন, ‘অনেক পড়াশোনার পর একজন শিক্ষার্থী কিন্তু পাশ বা ভালো ফলাফল পেতেই পরীক্ষা দিতে যায়। খেলোয়াড়দের জীবনও তেমন। প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। আমরাও চাই ভালো করতে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো, আপনারা শুধু পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন।’ 

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit