বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক :  স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। পিয়েরে অ্যামেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে শক্তিশালী ভ্যালেন্সিয়াকে উড়িয়ে কাতালান দলটি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো।

রোববার মেস্তায়া স্টেডিয়ামের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। অবামেয়াং জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি।

ভ্যালেন্সিয়ার মেস্তাল্লা স্টেডিয়ামে ম্যাচের ২৩তম মিনিটেই বার্সাকে লিড এনে দেয় গ্যাবন স্ট্রাইকার আবামেয়াং, নয় মিনিট পর লিড দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ৩৮তম মিনিটে নিজের গোলের জোড়া পূর্ন করেন আবামেয়াং। 

দ্বিতীয়াধের্র ৫২তম মিনিটে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় ভ্যালেন্সিয়া। ব্রায়ানের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সলের।

৬৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে জয় নিশ্চিত করে ফেলেন দুই মিনিট আগেই ডি ইয়ংয়ে বদলি নামা পেদ্রি। দুই ম্যাচ পর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। 

এই জয়ে লিগ টেবিলে শীর্ষ চারে ফিরল বার্সেলোনা। ২৪ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৪২। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এক ম্যাচ বেশি খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ।

আতলেতিকোর সমান ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। ২৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit