সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭২ Time View

 

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের তিন লাখ টাকা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ মুন ইরাফি গার্ডেন সিটি কমপ্লেক্সে অবস্থিত ইসলামী ব্যাংক হাইওয়ে শাখায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গ্রাহকের নাম মোছা. রাবেয়া বেগম।

তিনি স্থানীয় ডাচ বাংলার এজেন্ট। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী রাবেয়া বেগম জানান, শহরের টাউন কলোনী এলাকাস্থ আহলে হাদীস মসজিদ সংলগ্ন ডাচ বাংলার এজেন্ট ব্যাংকের শাখা কার্যালয় থেকে রবিবার দুপুরের পর নয় লাখ টাকা জমা দেওয়ার জন্য ওই ব্যাংকে যান। ব্যাংকে ভিড় থাকায় তিনি টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারের সামনের সারিতে দাঁড়ান। সেইসঙ্গে কিছু সময়ের জন্য ক্যাশ কাউন্টারের সামনে টাকা ভর্তি ব্যাগ নিয়ে অপেক্ষা করেন। একপর্যায়ে জমা দেওয়ার টাকা বের করতে গিয়ে ব্যাগের চেইন খোলা অবস্থায় দেখতে পান। এরপর ব্যাগ খুলে দেখা যায় তিন লাখ টাকা নেই।

ভুক্তভোগী ওই গ্রাহক অভিযোগ করে বলেন, কাউন্টারের সামনে অনেক মানুষের ভিড় ছিল। আর এই সুযোগে কৌশলে তার হেফাজতে থাকা ব্যাগের চেইন খুলে উপরে থাকা উক্ত টাকা চুরি করে নিয়ে যায়। তবে ব্যাগের মধ্যে বাকি ছয় লাখ টাকা নিতে পারেনি বলে জানান তিনি। ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ইসলামী ব্যাংকের অত্র শাখার সিনিয়র অফিসার মো. শাহ আলম বলেন, ওই গ্রাহকের নিকট থেকে বিষয়টি শোনা মাত্রই ব্যাংকের সব প্রবেশপত্র বন্ধ করে দেওয়া হয়।

সেইসঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা চালানো হয়। কিন্তু ঘন্টাব্যাপি চেষ্টা চালানোর পরও সেটি সম্ভব হয়নি। অনেক গ্রাহকের ভিড় থাকায় সিসিটিভির ফুটেজে টাকা তুলে নেওয়ার বিষয়টি পরিস্কারভাবে কিছু বোঝা যায়নি। তাই সম্ভবত ব্যাংকের ভেতরে কোনো টাকা খোয়া যায়নি। ব্যাংকের বাইরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit