শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিএসএমএমইউর উপাচার্যসহ তিনজনের প্রতি আদালত অবমাননার রুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : আদালতের আদেশ প্রতিপালন না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, রেজিস্ট্রার ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক জাহানারা আরজু আদালত অবমাননার অভিযোগ তুলে উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে গত সপ্তাহে আবেদনটি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফয়জুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আবেদনকারীর আইনজীবীর তথ্যমতে, শৌচাগার সংযুক্ত অফিসকক্ষের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গত বছরের ১০ এপ্রিল আবেদন করেন অধ্যাপক জাহানারা আরজু। এতে ফল না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৬ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট জাহানারা আরজুর করা আবেদনটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত জাহানারা আরজুর জন্য শৌচাগার সংযুক্ত স্বাস্থ্যসম্মত অফিসকক্ষ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় জাহানারা আরজু আদালত অবমাননার আবেদনটি করেন বলে জানান তার আইনজীবী মো. ফয়জুল্লাহ।

ফয়জুল্লাহ বলেন, আদালতের আদেশ প্রতিপালন না করায় উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। দুই সপ্তাহের মধ্যে তিনজনকে রুলের জবাব দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit