বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

লাহোরের মাঠে গার্ড অব অনার পেলেন রশিদ খান (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের অন্তত তিন ম্যাচ আগেই টুর্নামেন্ট ছাড়লেন আফগানিস্তান দলের লেগ স্পিনার রশিদ খান। কারণ আগামী ২৩ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।

 সিরিজে অংশ নিতেই পিএসএল ছাড়লেন রশিদ খান। যে কারণে শনিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটি ছিল রশিদ খানের এবারের আসরের শেষ ম্যাচ। তাই আফগান লেগিকে মাঠে গার্ড অব অনার দিয়েছেন তার দল লাহোর কালান্দার্সের সতীর্থরা।

এদিন খেলা শেষে মাঠ ছাড়ার সময় লাহোরের খেলোয়াড়রা একত্রিত হয়ে গার্ড অব অনার দেয় রশিদকে। এরপর আবার হারিস রউফের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপনও সারেন তিনি। সব শেষে রশিদকে বুকে জড়িয়ে ধরেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান। আসরের বাকি ম্যাচগুলোতে রশিদের বদলি হিসেবে খেলবেন ফাওয়াদ আহমেদ।

প্রসঙ্গত, তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল।  আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই হবে বন্দরনগরীতেই যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় আসবে আফগানিস্তান। এখানে আগামী ৩ ও ৫ মার্চ টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। 

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit