বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

আটোয়ারীতে সংলাপ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ৫ টি নাগরিক সমাজ সংগঠনের সদস্যগণ এবং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের নিয়ে রবিবার (২০ফেব্রুয়ারি) আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে সংবর্ধনা অনুষ্ঠান এবং সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সংলাপ সভায় সভাপতিত্ব করেন,আলোয়াখোয়া ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি রাজেন্দ্র নাথ। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করে সংলাপ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলোয়াখোয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী (কচি)।

সংলাপ সভার উদ্দেশ্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ, প্রসপেক্ট প্রকল্পের আটোয়ারী উপজেলার এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক । সভা সঞ্চালন করেন প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন । সংলাপ সভায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সাধারণ মানুষের সম্পর্ক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সিএসও সদস্য এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়। প্রধান

অতিথির বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠিদের অধিকার আদায় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট হতে সেবা নিশ্চিত করতে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, মাদক, জুয়া প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখার কথা বলেন এবং সামাজিক উন্নয়নে কাজ করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ইউপি এনএসএস সম্পাদক ডিগেন চন্দ্র দাস বাল্য বিবাহ প্রতিরোধে সহযোগিতা চান এবং নাগরিক সমাজ সংগঠনের ভুমিকা চলমান থাকবে বলে জানান। আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হবে বলে সুত্র জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit