শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। অজিদের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা পৌঁছে ১ বল হাতে রেখে। ফলে, পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রেহাই পায় শানাকাবাহিনী।

রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পাথুম নিশাঙ্কাকে (১৩) হারায় লঙ্কানরা। কেন রিচার্ডসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন এই ব্যাটার। সুবিধা করতে পারেননি তিনে নামা কামিল মিশারাও। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ২৪ রানে দুই ব্যাটারকে হারানোর পর ৩০ রানের জুটি গড়েন চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। আসালাঙ্কা ২০ রান করে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। এরপর জেনিথ লিয়ানাগে রানআউটের শিকার হন ব্যক্তিগত ৮ রানে।

নয় ওভারে লঙ্কানদের স্কোর যখন ৪ উইকেটে ৭১। তখন কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক দাসুন শানাকা। পঞ্চম উইকেটে ৮৩ রান যোগ করেন তারা। জয় থেকে ১ রান থেকে দূরে থেকে থাকতে আউট হয়ে যান শানাকা। আউট হওয়ার আগে করেন ৩৫ রান আর মেন্ডিস অপরাজিত থাকেন ৫৮ বলে ৬৯ রান করে।এর আগে, টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে অজিরা।

উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ২১ বলে ২৯। এছাড়া জস ইংলিশের ব্যাট থেকে আসে ২৩ রান। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ও দুশমান্থা চামিরা ২টি করে উইকেট লাভ করেন। ৫৮ বলে অপরাজিত ৬৯ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন কুশল মেন্ডিস। সিরিজসেরা হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit