বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাতে মাঠে নামছে মেসি-নেইমাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে পিএসজি। এফসি নান্টেসের ঘরের মাঠে আতিথ্য নিবে মেসি-নেইমার-এমবাপ্পেরা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখকর স্মৃতি নিয়ে এ ম্যাচে মাঠে নামবে পিএসজি। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে মাউরিসিয়ো পচেত্তিনোর দল। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি, সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে নান্টেস। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

লা লিগায় রাত দুইটায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দুই জয়, দুই ড্র এবং একটি হারের স্বাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল। লিগ টেবিলের শীর্ষ স্থান অটুট রাখতে আলাভেসের বিপক্ষে জয়ের বিকল্প নেই মাদ্রিদের। কেননা তাদের পিছনেই ছুটছে সেভিয়া। সমান ২৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪ এবং সেভিয়ার ৫০। ২০ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় আলাভেস।

রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামছে ইতালিয়ান লিগের শীর্ষে থাকা দল এসি মিলান, তাদের প্রতিপক্ষ সালেরনিতানা। সিরি’আ তে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে মিলান। শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচে জয় প্রয়োজন মিলানের। তাদের থেকে এক ম্যাচ কম খেলে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান। ২৫ ম্যাচে মিলানের পয়েন্ট ৫৫, ২৪ ম্যাচে ইন্টারের ৫৪। ২৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রেলিগশনের আরো কাছে সালেরনিতানা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টটেনহ্যামের মুখোমুখি হেব পেপ গার্দিওলার দল। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট সিটির। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit