মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না ট্রাম্প: বিচারক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ছাড় পাবেন না তিনি। খবর আরব নিউজের। ওয়াশিংটন আদালতের বিচারক অমিত মেহতা শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে এ রুল জারি করেন। তার এ রুল জারির পক্ষে তিনি ১১২ পৃষ্ঠার ফাইন্ডিংস আদালতে জমা দেন।

আদালতের এক বিচারক  এ সংক্রান্ত একটি রুল জারি করেন। ডেমোক্র্যাট প্রসিকিউটরা ট্রাম্পকে ওই হামলার প্রধান উস্কানিদাতা হিসেবে উল্লেখ করেন। তারা ২০২১ সালের ৬ জানুয়ারির ওই হামলার জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করেন। ক্যাপিটল হিলে হামলার ছবি ও ভিডিওসহ নতুন সব তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন তারা। ডেমোক্র্যাট প্রসিকিউটরা দাবি করেন, ট্রাম্প সেদিন হামলাকারীদের উস্কে দিয়ে কংগ্রেস সদস্যদের মৃত্যুর দিকে ঠেলে দেন। ট্রাম্প অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিচারের নামে অন্ধকারে ভূত খুঁজছে ডেমোক্রেটরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit