বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র: জেন সাকি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।” তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি।

তিনি বলেন, “রাশিয়ার সম্ভ্যাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে।”

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন আক্রমণের অযুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit