শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হাতীবান্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বিদ্যুৎ না থাকলেও এখন আর অন্ধকারে থাকতে হবে না লালমনিরহাট জেলার হাতীবান্ধাবাসীকে। সোলার স্ট্রিট লাইটের আলোয় আলোকীত হবে গোটা হাতীবান্ধা উপজেলা। উপজেলার সড়ক গুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেল গেট পর্যন্ত সড়কের দু’ধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ কর্মসুচীর উদ্বোধন করেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’ প্রকল্পের আওতায় এ কর্মসুচী বাস্তবায়ন হচ্ছে। ২০১৮ ও ১৯ অর্থ বছরের বরাদ্দকৃত ১৫ লক্ষ ৬৮ হাজার ৭ শত ১৫ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেল গেট পর্যন্ত সড়কের দু’ধারে ৩৯ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

তিনি আরো দাবী করেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় তার নির্বাচনী ইশতেহারের একটি এখন বাস্তবায়নের পথে। স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সড়ক গুলো এখন থেকে সন্ধ্যার পর সব সময় আলোকিত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit