মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

রিয়ালের বিপক্ষে গোলখরা কাটাতে চান মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : ২০১৯ সালের মার্চের পর আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বাদ পাননি লিওনেল মেসি। শুধুই তাই নয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সাত ম্যাচেই গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা। সর্বশেষ গোল করেছিলেন ২০১৮ সালের মে মাসে। তবে এই জয় ও গোলের খরা কাটাতে চান পিএসজির জার্সি গায়ে। আজ রাতে ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে লস ব্লাংকোসদের বিপক্ষে ৪৫টি ম্যাচ খেলেছেন মেসি, যা সর্বোচ্চ। মেসির খেলা এই ৪৫ম্যাচের মধ্যে বার্সেলোনার জয় ১৮, ড্র ১১ এবং হার ১৫টি। লা লিগার শীর্ষে থাকা দলটির বিপক্ষে মেসির গোল ২৬টি। ইউরোপ সেরার লড়াইয়ে এবারের আসরে পিএসজির হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি। তাই মেসির প্রতি পূর্ণ বিশ্বাস রাখছেন পিএসজি কোচ মাউরিসিয়ো পচেত্তিনো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছেন, ‘তার প্রতিভা ও অভিজ্ঞতার পাশাপাশি এটা মেসির জন্য বড় রাত। মেসি ভালো অবস্থায় আছে এবং অনেক কিছু করার ইচ্ছা পোষণ করেছে। ‘ উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit