মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

‘রোনালদো বাচ্চাদের মতো খেলনা ছোড়াছুরি করছেন!’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ বাতিটা জ্বলতে বাকি নেই খুব একটা। অনেকেই বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডেই হয়ে গেছে সিআর সেভেনের শেষের শুরু। তবে সেই শুরুটা খুব একটা ভালো করতে পারছেন না এই পর্তুগিজ ফুটবল তারকা। টানা ছয় ম্যাচে গোল না পাওয়া রোনালদো এবার ক্লাবের সাবেক ফুটবলার পল ইন্সের সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছেন। সমালোচনার শিকার ইন্সের দাবি রেড ডেভিলদের জন্য বাজে উদাহরণ তৈরি করে যাচ্ছেন সিআর সেভেন।

এই মৌসুমেই ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাস ছেড়ে ইউনাইটেডে আসেন রোনালদো। প্রায় দেড় যুগ পর ঘরের ছেলে ঘরে ফেরায় মেলে উষ্ণ অভ্যর্থনা। শুরুটাও ভালো করেছিলেন রোনালদো। তবে সম্প্রতি তার পায়ে গোল নেই। নিজের ছায়ার আটকে গেছেন পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ ফুটবল তারকা। সেই সাথে কমছে সহ্য ক্ষমতা। একটুতেই আজকাল রোনালদো তেলে বেগুনে জ্বলে উঠছেন। আর এই হঠাৎ রেগে যাওয়ার রোগকেই বাজে উদাহরণ বলছেন ইন্সে।

জেন্টিং ক্যাসিনোর সাথে এক আলাপচারিতায় ইন্সের দাবি, রোনালদো ম্যানইউর বাকি খেলোয়াড়দের চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে চান। তিনি বলেন, ‘এখন সে ১৯ বছরে নেই, যে বয়সে সে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিল। এখন তার বয়স ৩৭। এখন তো লোকে বলে, রোনালদো ক্লাবের কিংবদন্তিদের একজন। তরুণদের আইকন। তাই তাকে সেটা বুঝেই চলতে হবে।’

ইন্সের অভিযোগ, রোনালদো করছেন তার উল্টো। তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চাদের মতো নিজের খেলনা অন্যের দিকে ছুড়ে মারছেন। আর এটা মোটেও সুখকর কোনো উদাহরণ নয়। ক্যারিয়ারের শেষে থাকা কোনো ফুটবলারের জন্যও তা আরও ভয়ঙ্কর।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit