মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

বাংলাদেশে এসে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে এসেই বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান দল। করোনাভাইরাস হানা দিয়েছে দলটিতে।সফরকারী বহরের ৬ জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, রোববার আফগানিস্তান দলের ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছালে সেদিনই তাদের করোনা পরীক্ষা করা হয়।  সোমবার জানা যায়, বহরের ৬ জনেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাঠের খেলোয়াড়ও আছেন। আক্রান্তদের মধ্যে মধ্যে দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও আছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ৩ ও ৫ মার্চ, বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit