বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  সুপার ক্লাসিকোতে গেল বছর সেপ্টেম্বরে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সেখানে মাঠের রোমাঞ্চকর লড়াইকে টেক্কা দেয় মাঠের বাইরের ঘটনা। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে ম্যাচ স্থগিত হয়ে যায়। এবার স্থগিত হওয়া সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেদিন খেলা গড়ানোর পাঁচ মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। এখন ম্যাচটি নিয়ে নতুন বার্তা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা এসব তথ্য জানিয়েছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার এই মহারণ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে-তা জানায়নি তারা। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই সিদ্ধান্তে ব্যাপারে আপিলের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে। 

তিনি লিখেছেন, ‘এএফএর প্রেসিডেন্ট হিসেবে, আমি সব প্রয়োজনীয় চেষ্টা করার ও ব্রাজিলের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচের বিষয়ে ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিচ্ছি। জাতীয় দল সবসময় আমাদের অগ্রাধিকার।’

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit