শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

ডেস্ক নিউজ :  পাইপলাইন মেরামত কাজের জন্য রাজধানীর হাতিরপুল ও কাঠালবাগানসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার ও শুক্রাবাদ, ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজিসহ সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে।  

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit