রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

চৌগাছায় মাদক ব্যবসায়ীসহ ১১ জন আটক ইয়াবা ও গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক করা হয়েছে। পরে পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করেন পুলিশ। সোমবার আটক আসামীদেরকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই আরিফ হুসাইন বলেন, রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। জগদীশপুর তুলা বীজ বর্ধন খামার এলাকায় অভিযান চালিয়ে কান্দি গ্রামের জসিম উদ্দিন (৩২) ও স্বর্পরাজপুর গ্রামের আজিমুল ইসলামকে (৩৮) আটক করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ৫ টি ইয়াবা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উপজেলার তাহেরপুর গ্রাম থেকে ৭ পিস ইয়াবাসহ জামাল উদ্দিনকে (২৫) আটক করা হয়। সুখপুকুরিয়া গ্রামের বিল্লাল হোসেনকে (২৫) ১০ বোতল ফেনসিডিল ও লিমন হাসানকে (২০) ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়া এই সময়ের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বকুল হোসেন, স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের আমিনুর রহমান, আব্দার আলী, রিজিয়া খাতুন ও ফাতেমা খাতুন এবং চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের মোবারক আলীকে গ্রেফতার করে পুলিশ। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। সোমবার দুপুরে সকল আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit