মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে (১৪ ফেব্রুয়ারি) চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়ীদেরকে হয়রানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা কখনই সম্ভব নয়। সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটিকে চেম্বারের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, আতিক হোসেন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আইকন ফখরুস সালেহীন নাহিয়ান, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির সভাপতি মো: সাহেদুর রহমান, সহ-সভাপতি বদরুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নাদির আহমদ স্বপন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, দপ্তর সম্পাদক আবুল কালাম কাজল, কার্যনির্বাহী আবু জাফর মিয়া, সমীরণ চন্দ্র পাল লিটন, এম. এ ছালাম, সুহেল আহমদ, নাসির উদ্দিন, আবুল খায়ের। এসময় চেম্বার নেতৃবৃন্দ সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটির নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit