রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

জামালপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী গোপালগঞ্জে উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৭ Time View

 

ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলা থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে জামালপুর র‌্যাব-১৪ এর সদস্যরা। গত শনিবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। জামালপুর র‌্যাব-১৪,সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, সরিষাবাড়ী উপজেলার ধোপাদহ গ্রামের মৃত হাতেম গেমরার ছেলে মো.ইয়ানভীর ইসলাম ইমরান (২১) স্থানীয় সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজী না হওয়ায় ইয়ানভীর ইসলাম চলতি মাসের ২তারিখ সকালে দলবল নিয়ে বাড়ির পাশ থেকে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর অভিবাবক সরিষাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব। পরে নিজস্ব তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানার নেতৃতে র‌্যাবের একটি দল  গোপালগঞ্জ জেলার কাশিয়ানী গ্রামে অভিযান চালায়। এ সময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও  অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রী ও অপহরণকারীকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit