শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ Time View

 

ময়না আকন্দ,জা জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সজিব আহম্মেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ১৪ফেব্রুয়ারি মধ্যরাত ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজিব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সজিব আহম্মেদ উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। মধ্যরাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮নং ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপরদিকে জুলহাস উদ্দিন রোববার সন্ধ্যায় উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন জানান, নিহত সজিব পুরোপুরি পাগল এবং জুলহাস নেশাগ্রস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আজ দুপুরে লাশ দু’টি দাফনের অনুমতি দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit