রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিল জি-৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চরম উত্তেজনায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি। যেকোনও মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া। রাশিয়া বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে এমন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা।

এদিকে, ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে উন্নত দেশসমূহের গ্রুপ-৭। সোমবার এক যৌথ বিবৃতিতে জি-৭ গ্রুপের অর্থমন্ত্রীরা এ হুঁশিয়ারি দিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জি-৭ এর অর্থমন্ত্রীরা ইউক্রেনের অর্থনীতিকে সহায়তা করতে দ্রুত এবং সংকল্পবদ্ধভাবে কাজ করার  প্রত্যয় ব্যক্ত করছি। 

এতে আরও বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে ফের কোনো রুশ আগ্রাসন হলে আমরা দ্রুত সমন্বিত এবং শক্তিশালী জবাব দেব। রাশিয়াকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ দেওয়া হবে  উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর ফলাফল হবে ভয়াবহ।

তবে রাশিয়া অবশ্য জানিয়েছে, যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। তারা নয়, আগ্রাসন দেখাচ্ছে আমেরিকা এবং ন্যাটো বাহিনী। প্রয়োজনে রাশিয়া তার জবাব দেবে। অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও বল ন্যাটো এবং আমেরিকার কোর্টে রাখতে চাইছে রাশিয়া। বুধবার আক্রমণের বিষয়টিও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে রাশিয়া। 

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit