শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

লালমনিরহাটে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সদর থানার এসআই রফিকুল ইসলামজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকর একটি ময়লার স্তুপ থেকে  নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 
নবজাতকটিকে উদ্ধার করা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতালের নিবির পরিচর্যায় আছে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবির পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ আছে। নবজাতটির বয়স একদিন হবে।
এদিকে হাসপাতালের এক কর্মী নাম না বলার শর্তে বেলন, গত রাত একটার দিকে একজন সন্তান সম্ভাবা নারী হাসপাতালে ভর্তি হয়। সেখানে তারা ওই নারীর নাম ইভা (১৭) পিতা-দুলাল হোসেন, সাহেবপাড়া ঠিকানা জানান। তারা জরুরী বিভাগে পেট ব্যাথার কথা বলে ওই নারীকে ভর্তি করান। পরে তারা ভোর বেলা হাসপাতালের কাউকে কিছু না বলে হাসপাতাল ত্যাগ করেন। অনেকেই ধারনা করছেন তারাই এই নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে যেতে পারেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, থানার মোবাইল টিম সকালে নবজাতককে উদ্ধার করেছে বিষয়টি আমি জানি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদিও অনেকেই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য বলছে।

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit