শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

চীনের আরও ৫৪ অ্যাপ নিষিদ্ধ করছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই সুপারিশ করেছে। সুপারিশ অনুমোদন হলে ভারতের তথ্য  ও প্রযুক্তি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। নিষিদ্ধের সুপারিশকৃত অ্যাপের মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও টেনসেন্ট জিরিভার।

এর আগে গত বছরের জুনে ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপজ্জনক অভিহিত করে টিকটক, উইচ্যাট, হ্যালোসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা ও চীনের সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২০ সালের মে মাস থেকে চীনের প্রায় ৩০০টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ২০২০ সালের জুনে ভারত প্রথম দফায় চীনা অ্যাপ নিষিদ্ধ করে। ২০২০ সালে ৫ মে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন হাতাহাতি–সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit