মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

চ্যাডউইকের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামের বিশাল সংগ্রহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : পেটের অসুখের কারণে আজ মাঠে নামতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস। তবে জ্যাকসের অভাব বুঝতে দেননি দলটির আরেক বিদেশি তারকা চ্যাডউইক ওয়াল্টন।  ক্যারিবীয় তারকার ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে চট্টগ্রাম। সোমবার বিপিএলের এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় চট্টগ্রাম।

আগে ব্যাট পেয়ে শুরুতে ওপেনার জাকির হাসানকে হারায় চট্টগ্রাম।  খালেদ আহমেদের প্রথম ওভারের শেষ বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন তিন। তৃতীয় ওভারে গিয়ে অধিনায়ক আফিফ হোসেনের উইকেট তুলে নেন রুয়েল মিয়া।  আফিফ ফেরেন মাত্র ৩ রানে। এরপর চ্যাডউইককে নিয়ে এগিয়ে যান ওপেন কেনার লুইস।  ৩২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেন নাবিল সামাদ। 

লুইসের আউটের সময় চট্টগ্রামের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫২ রান। সেখান থেকে দলকে ১৮০ এর ঘরে পার করে দেন চ্যাডউইক। শামীম হোসেন পাটোয়ারী অবশ্য জুটি গড়তে পারেননি চ্যাডউইকের সঙ্গে।  ৭ বলে ১০ রান করেন শামীম। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে বড় জুটি গড়েন চ্যাডউইক।    

দশ ওভার শেষে চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৬৬ রান। সেখান থেকে শেষ ১০ ওভারে আরও ১২৩ রান পায় দলটি। যার মূল কৃতিত্ব চ্যাডউইকের। মিরাজ ও চ্যাডউইক মিলে মাত্র ৯.৪ ওভারে ১১৫ রানের জুটি গড়েন। যা দলকে এনে দেয় বিশাল সংগ্রহের ভিত। 

১৫তম ওভারে রুয়েল মিয়ার চার বলে যথাক্রমে ৪, ৪, ৬ ও ৪ মেরে মাত্র ২৮ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূরণ করেন চ্যাডউইক। এরপর খেলা ১৬ বলে আরও ৩৯ রান করেন এ ডানহাতি ব্যাটার। ইনিংসের ১৯তম ওভার শেষে তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৮৮ রান। খুলনার পক্ষে খালেদ আহমেদ নেন ২ উইকেট। এছাড়া নাবিল সামাদ, রুয়েল মিয়া ও শেখ মেহেদি হাসানের শিকার ১টি করে উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit