শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মঝে এবারে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় বলে জানিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে ইউরোপীয় নিরাপত্তা গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও বৈঠকে বসতে চায় দেশটি। 

এই পরিস্থিতিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে বিস্তারিত জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

স্থানীয় সময় রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ আহ্বান জানানো হয়েছে। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে পুরো বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে রাশিয়া। 

ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে কার্যত দেশটিকে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, এরই মধ্যে ইউক্রেনের তিনদিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। তবে দেশটিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছে রাশিয়া।

এদিকে, রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘণ্টা ধরে আলাপ করেছেন ভলোদিমির জেলেনস্কি।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা কূটনৈতিক মাধ্যমে সংকট নিরসনে সম্মত হয়েছেন।

তবে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ দূতাবাস কর্মীদেরও সরিয়ে নিয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit