শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

রাহুল গান্ধীর জন্য জীবন দিতে পারি: প্রিয়াঙ্কা গান্ধী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক  ডেস্ক :  ভাই রাহুল গান্ধীর জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাই-বোনের মধ্যে যে ফাটল শুরুর দাবি করেছেন, তা-ও উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কা এ মন্তব্য করেন। রবিবার পাঞ্জাবে বিধানসভা নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। খবর এনডিটিভির।

নির্বাচনের আমেজ এখন ভারতজুড়ে। দেশটির পাঁচটি রাজ্যে চলতি মাসেই বিধানসভার ভোট হচ্ছে। প্রচারণায় অংশ নিয়ে বিরোধী দলকে কথায় নাস্তানাবুদ করছেন নেতারা। রবিবার কংগ্রেসের দুই শক্তিশালী মুখ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আনেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ভাইবোনের সম্পর্কে ফাটল ধরেছে। আর সে কারণেই রাজ্যের চলমান বিধানসভা ভোটে ভরাডুবি হবে কংগ্রেসের।

এদিন পাঞ্জাবে এক নির্বাচনী জনসভায় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। পরে তাকে সাংবাদিকরা যোগীর অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা জানান, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। প্রয়োজন পড়লে দুজনই দুজনের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানান তিনি। উল্টো যোগী আর বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ফাটল রয়েছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা।

উত্তর প্রদেশের চলমান বিধানসভা নির্বাচনে এখনো মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস। প্রিয়াঙ্কা সেখানে দলের মুখ হয়ে প্রচারণা চালাচ্ছেন।

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit