শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

রেজাল্ট নিয়ে তর্ক, মা-বাবা ও ভাইকে গুলি করে হত্যা করল কিশোর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পরীক্ষার ফল নিয়ে তর্কের জেরে মা-বাবা ও ভাইকে গুলি করে হত্যা করেছে স্পেনের এক যুবক। অভিযোগ উঠেছে ওই কিশোর প্রিয়জনদের হত্যার পর তিন দিন ধরে তাদের লাশ নিয়ে ঘরেই ছিল। পরে বাড়িতে এক আত্মীয় এলে বিষয়টি জানাজানি হয়। 

দেশটির পুলিশ প্রশাসন জানিয়েছে স্পেনের বন্দরনগরী আলেকান্তের ২০ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম এলসিতে স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে। যা জানাজানি হয় শুক্রবার রাতে। 

জানা গেছে, কয়েক দিন ধরে পরিবারটির সাড়াশব্দ না পেয়ে ওই কিশোরের খালা তাদের খোঁজ নিতে এসেছিলেন ওই বাড়িতে। তখন কিশোর তার কাছে স্বীকার করে যে সে তার বাবা-মা ও ভাইকে হত্যা করেছে।

এরপর পুলিশে খবর দিলে তারা গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কিশোরকে হেফাজতে নেয়।

পুলিশকেও ওই কিশোর একই তথ্য দিয়েছে। বলেছে, স্কুলের রেজাল্ট নিয়ে মায়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবার রাইফেল দিয়ে মায়ের ওপর গুলি চালায় সে। পরে একইভাবে বাবা ও ১০ বছর বয়সী ছোট ভাইকেও হত্যা করে সে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit