মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

রশিদ-নবি ছাড়াই সিলেটে আফগানিস্তান দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  তারকা লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ছাড়াই শনিবার রাতে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।

ঢাকায় রাত কাটিয়ে আজ সিলেটে পৌঁছেছে দলটি। সেখানে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সপ্তাহব্যাপী ক্যাম্প করবেন আফগানরা।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। যা আইসিসি সুপার লিগের অংশ। সেই সাথে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে খেলার কারণে বাংলাদেশে আসেননি রশিদ। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল খেলায় ব্যস্ত থাকবেন রশিদ। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে তার। 

বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের সিরিজ থাকায়, পিএসএলে প্লে-অফ মিস করবেন রশিদ। সিরিজের আগে দলে যোগ দিবেন মোহাম্মদ নবীও। আফগানিস্তানের কিছু খেলোয়াড় অবশ্য বিপিএলে খেলছেন। বিপিএলে তাদের দলের খেলা শেষ হবার পর জাতীয় দলে যোগ দিবেন তারা। 

আফগান ক্রিকেট এখনো দল ঘোষণা করেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গেছে, শনিবার রাতে ঢাকায় ২২ সদস্যের আফগানিস্তান দল পৌঁছেছে। 

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দু’টি মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ম্যাচ খেলবে আফগানরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। 

ওয়ানডে শেষে ঢাকা আসবে বাংলাদেশ ও আফগানিস্তান। এখানে দুই ম্যাচে টি-টোয়েন্টি খেলবে তারা। ম্যাচ দু’টি হবে ৩ ও ৫ মার্চ। 

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit