সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌর মেয়রের পিতার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবুর পিতা সিরাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জীবন দশায় সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন বিশিষ্ট সমাজসেবক। রবিবার সকাল ১১টায় নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠে) প্রথম নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি খিরশীনে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় নানা শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ তার নামাজে জানাযায় অংশ করেন।

সিরাজুল ইসলাম চৌধুরী খিরশীনের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃতু্যুকালে তিনি মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু সহ ৪ পুত্র সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতুবৃন্দ, নজিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit