বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফুটপথ দখলকারী ৫ দোকানিকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপথ দখলকারী ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ইরুফা সুলতানা ফুটপথ দখলদারদের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়কের উপর দোকানের মালামাল রাখায় পাঁচ দোকানির নিকট থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরের ঝিকরগাছা সড়কের মাছবাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সার্ভেয়ার জহুরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

আদালত রাস্তার উপর দোকান দেয়া ও মালামাল রাখার অভিযোগে জসিম উদ্দিন ও হাসানুর রহমান নামে দুই ফলের দোকানিকে এক হাজার টাকা করে, সাইফুল ইসলাম নামে এক ফলের দোকানিকে দুই হাজার, রানা নামে এক ডিপার্টমেন্টাল স্টোর দোকানিকে এক হাজার এবং মহাসিন রেজা নামে ইলেক্ট্রনিক্স দোকানির নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চৌগাছা শহরের ফুটপথে ও সড়কের উপর দোকান না দেয়া এবং মালামাল না রাখতে নিষেধ করে মাইকিং করা হয়। তবে নির্দেশনা মেনে কাউকে দখল ছাড়তে দেখা যায়নি।

ফুটপথ দখল ও সড়কের উপর দোকান পরিচালনা করায় চৌগাছা শহরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আদালতের বিচারক নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাইওয়ে আইনের ২৫(৫) ধারায় এসব ব্যবসায়ীর কাছ থেকে নূন্যতম জরিমানা আদায় করা হয়েছে। তাদের মালামাল ফুটপথ ও সড়ক থেকে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit