শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বইমেলায় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

ডেস্ক নিউজ :  বইমেলাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা একেবারে এড়িয়ে যাওয়া হচ্ছেনা বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ জন্য বাংলা একাডেমিকে ঘিরে চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

রোববার অমর একুশে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখে এসব কথা জানান মহানগর পুলিশ কমিশনার। 

জঙ্গি হামলার আশঙ্কার কারণ হিসেবে তিনি অভিজিৎ হত্যার রায়ের পর জঙ্গিদের ক্ষিপ্ত থাকা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়া বাইরে থাকার কথা উল্লেখ করেন। তবে তেমন কিছু ঘটবে না বলেই তার প্রত্যাশা। 

তিনি বলেন “এই ঝুঁকিকে একেবারে উড়িয়ে দিচ্ছি না। বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।“

বইমেলায় নিরাপত্তা দেওয়া ডিএমপির বৃহৎ একটি কর্মকাণ্ডে পরিণত হয়েছে জানিয়ে শফিকুল বলেন, মেলার মূল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া দোয়েল চত্বর, শহীদ মিনারকেন্দ্রিক ও শাহবাগ, টিএসসিকেন্দ্রিক একটি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এসব দিকে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ডিএমপি কমিশনার বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থার বৈশিষ্টগুলো হলো- বাংলা একাডেমি, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার, শাহবাগ, নীলক্ষেত এলাকায় একটি প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিকে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে তাদের তল্লাশি করা হবে।”

বলেন, “মেলার মূল প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা থাকবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটি গেইট, সোহরাওয়ার্দী উদ্যানে চারটি প্রবেশ ও চারটি বের হওয়ার গেইট থাকবে। প্রতিটি প্রবেশের রাস্তায় মেটাল ডিটেক্টর থাকবে, সার্চ করা হবে। পাশাপাশি সন্দেহ হলে আলাদা রুম থাকবে সেখানে নিয়ে তল্লাশি করা হবে।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit