মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

২৩ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসছে সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ :  নতুন নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নিতে তৃতীয় ও শেষ ধাপে ২৩ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসছে সার্চ কমিটি। রবিবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই ধাপে আমন্ত্রণ পেয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও আবদুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, প্রজন্ম একাত্তরের আসিফ মুনির তন্ময় ও ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবিব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আরও রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জাফর ইকবাল, কবি মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডা. উবায়দুল কবির চৌধুরী, পিকেএসএফ-এর সাবেক চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই পর্বের বৈঠকে দেশের নাগরিক সমাজের ২৫ বিশিষ্টজনের মতামত নেয় সার্চ কমিটি।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit