শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেয়া হবে। ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা। উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে সরে যেতে বলেছে লন্ডন। এদিকে, ব্রিটেনের হাউস অব কমন্সের প্রতিরক্ষা কমিশনের প্রধান তুবিয়াস এলোড যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের পতন ঘটলে অস্থিতিশীলতার নয়া অধ্যায় শুরু হবে। বর্তমানে চীন-রাশিয়া ফ্রন্ট শক্তিশালী হচ্ছে এবং পাশ্চাত্য দুর্বল হয়ে যাচ্ছে।

আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ বলছে, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া এ ধরণের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, হামলার কোনো ইচ্ছা তাদের নেই। তবে রুশ সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবেই মনে করে মস্কো। সূত্র: পার্সটুডে

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit