রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লা ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠে বের হন কৃষক কিফাত মোল্লা। মাঠের ভেতরের একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে মাঠের লোকজন সড়কের ওপর পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কিফাত মোল্লাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বাবা গরু-ছাগলের জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন।

পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে।

পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়ি ও গাড়ির চালককে শনাক্তে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit