মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

লালাবাজার ৭ নং ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য মনিরের উদ্যোগে ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য নজরুল ইসলাম মনিরের উদ্যোগে ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের চলমান উন্নয়নকাজকে বেগবান করা এবং সমস্যাগুলো চিহ্নিত করে ওয়ার্ডের আরও উন্নয়ন করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাজিরবাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’র শুরুতে এর উদ্দেশ্য তুলে ধরে মূল বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য নজরুল ইসলাম মনির। তাঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ নং লালাবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন, লালাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. রৌশন আহমদ এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা বেগম।

এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মুরুব্বি, বিশিষ্টজন এবং যুবসমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মকবুল হোসেন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আছাব আলী, সাবেক ছাত্রনেতা আবদুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী জুনু মিয়া চৌধুরী, সাংবাদিক মো. রেজাউল হক ডালিম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল আহাদ, সজ্জাদ মিয়া, নূর মিয়া, নুর আলী, আহমদ আলী, মশাহিদ আলী, সিদ্দেক আলী, মনোহর আলী, সুহেল মিয়া, আছদ্দর আলী, আজমল আলী, লেবু মিয়া, দুদু মিয়া, লিলু মিয়া, এমরান আহমদ তোতা, হেলাল মিয়া, সাহেদুল ইসলাম, মশাহিদ আলী, ফখরুল ইসলাম, মুকিত আলী, জয়নাল আবেদিন, আবু তালেব, জমির আহমদ, ফজির মিয়া, আবদুল মানিক, ইউনুস মিয়া, সোনাফর আলী, তারুণ মিয়া, শাহীন আলী, আব্দুল মুমিন, হেলাল মিয়া, লিটন মিয়া, আফজল মিয়া, শাকিবুর, আবু সুফিয়ান ও শাকিব আহমদ শাহিন।

সভায় উপস্থিত সবাই উন্মক্তভাবে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের সমস্যার কথা তুলে ধরে রাস্তা-ঘাট ও স্কুল-মসজিদের উন্নয়নের দাবি জানান। এসময় তাদের প্রস্তাব ও দাবিগুলো লিখিত আকারে উপজেলাসহ সংশ্লিষ্ট দপ্তরে পেশ করা হবে এবং আগামী ৫ বছরে এস উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সভায় উপস্থিত লালাবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন ও ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit