শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

ক্ষোভ আর অভিমানে স্বেচ্ছাসেবক লীগ থেকে পদত্যাগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭ Time View
সাভার প্রতিনিধি : ক্ষোভ আর অভিমান এবং ব্যর্থতার দায় নিয়ে দল থেকে পদত্যাগ করেছেন ঢাকার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ মুন্সী। শনিবার বেলা ১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে  স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে এই নেতা বলেন, ‘আমি ছাত্রলীগ থেকে শুরু করে প্রায়  ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। প্রায় এক যুগ ধরে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

তিনি আরো বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কর্মীদের জন্য কিছুই করতে পারিনি। বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে আমাকে চেয়ার দেয়া হয় না, নাম ঘোষণা করে না। স্বেচ্ছাসেবক লীগ করায় বরাবরই আমাকে মূল্যায়ন করা হয়নি। ‘আমি কর্মীদের কোনো প্রশ্নের জবাব দিতে পারি না। তাই সব ব্যর্থতার দায় নিয়ে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। গত ১০ই ফেব্রুয়ারি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের কাছে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আমি আওয়ামী লীগের জন্য কাজ করে যাব।’এরপরই কান্নায় ভেঙে পড়েন পদত্যাগের ঘোষণা দেয়া এই নেতা।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেন উপস্থিত থাকলেও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আর কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তার পদত্যাগের বিষয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘এটা তো পাগলামি ছাড়া কিছু না। সে পদত্যাগ করলে আমার কাছেতো পদত্যাগপত্র সরাসরি নিয়ে আসবে।‘কেউ যদি তাকে হেয় করে থাকে, তাহলে লিখিত আকারে আমাকে দিতে হবে। কিন্তু সাংবাদ সম্মেলন করার মানে কি? এর মানে দলকে খাটো করা, ছোট করা।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit