শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পাবনায় এনটিআরসিএ নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭০ Time View

 

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে পাবনা জেলা প্যানেল ভিত্তিক নিয়োগ প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাবনা প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের পাবনা জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, সোহেল বিশ্বাস, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক নিবন্ধন সনদ, চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ-শিক্ষক নিবন্ধন সনদ। তাই সনদ যার চাকরি তার। সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তি পারে এক আবেদনের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে।

তাই কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসির নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, এছাড়া সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit