সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  গত বছরটা দারুণ কাটিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হারাতে পারেনি কেউ। তাতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিটও নিশ্চিত হয়ে যায়। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে ২৮ বছরে দুঃখ ঘুচায় মেসির দল।

নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লিওনেল মেসিকে ছাড়া গেলেও গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে জিতেছে আর্জেন্টিনা। আর এতেই র‍্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র‍্যাংকিং। 

সেখানে দেখা গেল, চিলিকে ২-১ এবং কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৬.৪৮। আকাশি-সাদাদের মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে সামনে থাকা ইংল্যান্ডকে (১৭৫৫.৫২) পেছনে ফেলে র‍্যাংকিংয়ের সেরা চারে চলে এসেছে লিওনেল মেসির দেশ। 

দীর্ঘ চার বছর পর সেরা চারে ফিরল আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা। 

২০২২ সালে প্রকাশি প্রথম র‌্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম।  তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২)  ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান।  এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে।  

র‍্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। 

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit