সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

আআত্মঘাতী গোলে সেমিফাইনালে জুভেন্টাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহার দেওয়া গোলে কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে সাসুলোকে ২-১ গোলে হারায় তুরিনের ওল্ড লেডিরা। পাউল দিবালার গোলে এগিয়ে গেলেও হামেদ ত্রাওরের গোলে সমতা টানে সাসুলো। তবে শেষ মুহুর্তে নিজেদের জালেই বল জড়িয়ে কপাল পুড়ে সাসুলোর।

পুরো ম্যাচে ৪৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২০টি শট নেয় জুভেন্টাস। যার লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকে সাসুলো শট নেয় ১৬টি। ম্যাচের শুরুতেই গোল করে সুবিধাজনক অবস্থানে থাকে জুভেন্টাস। ৩ মিনিটে তুরিনের ওল্ড লেডিদের এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা। মেকেননির শট প্রতিপক্ষের ডিফেন্ডার আইহানের গায়ে লেগে ফিরে এলে ফিরতে বলে দারুন এক ভলিতে লক্ষ্যভেদ করেন দিবালা।

ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সাসুলো। ২৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান আইভরি কোস্টের ফরোয়ার্ড হামেস ত্রাওরে। বাঁ দিক দিয়ে দারুন রানের পর স্কামাক্কার সঙ্গে বল দেয়া নেয়া করে জুভেন্টাসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে দুরের পোস্টে উচু দিকে লক্ষ্যভেদ করেন ত্রাওরে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

নাটকীয়তা ঘটেছে ম্যাচের শেষ মুহুর্তে। ৮৮ মিনিটে নিজেদের জালেই বল জড়ান সাসুলোর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রুয়ান তেত্তো। পাউলোর দিবালার নেওয়া শট রুয়ানের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। আর এতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় সাসুলোর। আগামী ২রা মার্চ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit