সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

অশ্বিনের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুললেন লাবুশানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলতেই পারছিলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা।  একমাত্র মার্নাশ লাবুশানেের সঙ্গে তার লড়াই ছিল দেখার মতো। কখনও অশ্বিন শেষ হাসি হেসেছেন, তো কখনও তাকে হতাশ করেছেন লাবুশানে। সেই লড়াই নিয়ে এবার মুখ খুললেন ইতিহাসের প্রথম ‘কনকাশন সাব’ থেকে অস্ট্রেলিয়া দলের ‘অটোচয়েস’ হয়ে যাওয়া এ ক্রিকেটার।

এক সাক্ষাৎকারে লাবুশানে বলেন, ‘ব্যাটাররা কী ভাবছে অশ্বিন সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। সে কারণে সে এত সফল হয়। অশ্বিনের সঙ্গে লড়াইটা এই কারণে আমার এত ভালো লেগেছিল। আমরা যেন দাবা খেলছিলাম। দুজনেই আগে থেকে পরিকল্পনা করছিলাম। আমি ভাবছিলাম অশ্বিন এর পর কী বল করবে। আর অশ্বিন ভাবছিল আমি কী শট খেলতে পারি। ‘

অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হয়ে সিরিজ শুরু করেছিল ভারত। পরে ইনজুরি আক্রান্ত দলের মূল ক্রিকেটারদের ছাড়াই আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারত সিরিজ জিতেছিল। সিডনি টেস্টে ভালো খেলেছিলেন লাবুশানে। তিনি আরও বলেন, ‘সিডনিতে আমি আর স্মিথ অশ্বিনের বিপক্ষে ভালো ব্যাট করেছিলাম। সিডনির উইকেটও ভালো ছিল।  রান করা ছিল সহজ। কিন্তু মেলবোর্নে সেটা হয়নি। ‘

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit