মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

বেনাপোল বিএনপি’র এক নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৯ Time View

 

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পূর্বশত্রুতার জের ধরে বিএনপি’র এক নেতা ও তার বড় ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। আহত বেনাপোল পৌর বিএনপি’র সদস্য মোঃ শাহাজান আলী মিন্টু (৬০) ও তার বড় ভাই মোঃ ইদ্রিস আলী (৬৪) কে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইদ্রিস আলীর অবস্থা আশংক জনক। আহত মোঃ শাহাজান আলী মিন্টু ও মোঃ ইদ্রিস আলী বেনাপোল সাদিপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

বেনাপোল পৌর বিএনপি’র সদস্য আহত মোঃ শাহাজান আলী মিন্টু জানান , জমিমাপা ও গাছ কাটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল হান্নান(৬০) তার ভাই আব্দুল জুম্মান(৫০) ও ছেলে পিন্টু হোসেন(৩০)সহ ৫/৭জন তাদের দুই ভাইয়ের উপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাদিপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে আশংক করছে গ্রামবাসি। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন। শাহাজান আলী মিন্টু আরও জানান, এ ব্যাপারে তারা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন অভিযোগ পেলে তদন্ত করে অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit