শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

শ্রমিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে রিক্সা মালিক-শ্রমিকদের প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কর্তৃক ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি ও মোটর খুলে নেওয়ার প্রতিবাদে ও আটককৃত রিকশাগুলো ফেরত দেওয়ার দাবিতে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ১০ফেব্রুয়ারি নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে সংগঠনের মহানগর সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি জিল্লুল হক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা আইয়ুব আলী, ইদ্রিস আলী, সংগ্রাম মিয়া, মিজানুর রহমান মোল্লা, শহীদ বকস, ফরিদ মিয়া, ইছতাক মিয়া, সরওয়ার হোসেন, আব্দুল জলিল, আবুল কাসেম, আলমগীর হোসেন সালমান, আব্দুল গনি মিয়া, আনিস মিয়া, মুজিবুর রহমান, আজিবর, শহীদুল ইসলাম, এমদাদুল হক আব্দুল্লাহ, জাকারিয়া, প্রকাশ ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও সিলেট মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিরিহ শ্রমিকদের হয়রানী ও নির্যাতন করা একটি জঘন্যতম অপরাধ। যারা শান্তি প্রিয় শ্রমিকদের সাথে দুর্ব্যবহার, নির্যাতন করে জোরপূর্বক রিকশার ব্যাটারী ও মোটর খুলে নিয়ে বিক্রি করে শ্রমিকদের পেটে লাথি মারে তারা কোন সভ্য সমাজের মানুষ হতে পারে না। তাদের বিরুদ্ধে তৃণমূল শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, রিকশা শ্রমিকরা পেটের দায়ে রাত ১০টার পর ও ভোরে নগরীর ওলিতে গলিতে রিকশা চালানোর সময় সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীরা হয়রানী ও নির্যাতন করছে। বক্তারা অনতিবিলম্বে আটককৃত রিকশা, ব্যটারি ও মোটর ফেরত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় শ্রমিকনেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit