শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মাধবদী থানার কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মাধবদী থানার ছোট বালাপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৪০), ভলবদ্রদী এলাকার মনসুর আলীর ছেলে মো: মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দি এলাকার আলাউদ্দিনের ছেলে মো: হাসান আলী (২২), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী এলাকার মফিজ উদ্দিনের ছেলে আইনুল হক (২৪), বালিয়াপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে মো: ইয়াকুব (১৯), মৃত আব্দুর রহিমের ছেলে মো: আল আমিন (২৩), নয়নাবাদ এলাকার রশিদ ভূইয়ার ছেলে মো: রনি ভূইয়া (২৬) ও মৃত চেরাগ আলীর ছেলে মো: শরীফুল ইসলাম (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একদল ডাকাত কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটার ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। পরে ডাকাতদলের সর্দা ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশের ওপর গুলি করার চেষ্টা করে। এসময় পুলিশ ইয়াকুবসহ আরও ৭ জনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।

বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ গ্রেফতারকৃতদের ডাকাতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা, বোমা তৈরি সরঞ্জাম গানপাউডার, ৩টি ককটেল, ১টি হাতুড়ি, ৪টি দা, একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit