বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন শহীদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  শহীদ আফ্রিদিকে সবাই বল ও ব্যাট হাতে ঝড় তুলতে দেখে অভ্যস্ত। তবে এবার নতুন রূপে দেখা গেল তাকে। শেফের পোশাকে ভিন্ন পরিচয়ে হাজির হলেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে রাঁধুনীর পোশাক পরে টমেটো কাটতে দেখা গেছে তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন আফ্রিদি। রেস্তোরাঁর নাম রাখা হয়েছে লালা দরবার। পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে তাতে।

আফ্রিদি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, নতুন উদ্যোগের বিষয়ে সবকিছু গুছিয়ে এনেছেন। খুব শিগগির রেস্তোরাঁর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

ওহ লালা (Ooh Lala) নামে শহীদ আফ্রিদির স্কিনকেয়ার ব্রান্ড আছে। হোপ নট আউট (Hope Not Out) নামে তার একটি পোশাকের ব্রান্ডও আছে। এবার রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন তিনি। 

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit