শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

লালমনিরহাটে এক শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ আহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া শালবনে এক শিয়ালের কামড়ে বনকর্মকর্তাসহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।শিয়ালের কামড়ে উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলাম (৪৫) ও উপজেলার নওদাবাস শালবন এলাকার আব্দুল মজিদ (৭৫), রমিচা বেগম (৫৫), বিনোদ চন্দ্র বর্মন(৫৫) এবং জাহানারা বেগম(৫০)সহ মোট ৯ জন আহত হয়েছে। 

জানা গেছে, বিকেলের পর পরই বনের ভিতর থেকে একটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে।শিয়ালটি বনের ভিতর থেকে বের হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাওয়া করে কামড় দেয়। এরপরেই শিয়ালটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুল ইসলামকে কামড় দিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস বন কর্মকর্তা আহত খায়রুল৷ইসলাম বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই একটি শিয়াল রুমে প্রবেশ করে হাতে ও পায়ের বিভিন্ন জায়গায় কামড় দেয়। এর আগে এমন ঘটনা কোনদিন ঘটেনি।
কিউটিভি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit