মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ভারত পারেনি, বাংলাদেশ কি পারবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

স্পোর্টস ডেসক্ : দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে টাইগাররা। দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ম্যাচের সূচি প্রকাশ করা হয়। ১৮ মার্চ সেঞ্চুরিয়নে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই সফরে টাইগাররা সফল হবে তো? 

কারণ সবশেষ জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারে ভারত। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় কোহলিরা। দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের মাঠে টাইগাররা কতটা সফল হবেন তাই প্রশ্ন থেকেই যাচ্ছে! তবে অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টেস্টের সাদা পোশাকে ১২ ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। ১০ ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পায় প্রোটিয়ারা। আর দুটি ম্যাচ ড্র হয়। 

ওয়ানডেতে ২১ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পায় বাংলাদেশ। বাকি ১৭ ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ ম্যাচে মুখোমুখি হয়ে সবকটিতে হারে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit